মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

চীনে আটকে পড়া আরও ১৭১ বাংলাদেশি দেশে ফিরতে চান

চীনে আটকে পড়া আরও ১৭১ বাংলাদেশি দেশে ফিরে আসতে চান। এদিকে, করোনাভাইরাস যাতে কোনোভাবেই বাংলাদেশে না ঢুকতে পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সচিব। এদিন মন্ত্রিসভার নিয়মিত সভা শেষে ডাক্তারসহ এক্সপার্টদের অংশগ্রহণে করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ বৈঠক করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চীন সরকার ক্লিয়ারেন্স দিলে তাদের ফেরত আনা হবে। তাদের কীভাবে ফেরত আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসকে বলা হয়েছে।

আরও ১৭১ বাংলাদেশিকে ফেরত আনার ব্যাপারে তিনি বলেন, এর আগে বিমান বাংলাদেশ দিয়ে চীন থেকে ৩১২ জনকে আনা হয়েছে। এর পাইলট ও ক্রুদের অন্য দেশ এলাউ করছে না। ফলে এবার তাদের চার্টার্ড বিমানে আনার চেষ্টা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, চীন থেকে আসা ৩১২ জনের মধ্যে আটজন হাসপাতালে ভর্তি আছে। তাদের রক্ত পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি। অন্যদের আশকোনায় ১৪ দিন থাকতে হবে।

তিন বলেন, চীনের নাগরিক যে দেশের মাধ্যমেই আসুক না কেন তাদের ডাবল চেকআপ করা হবে।

এর আগে গত শনিবার সকালে করোনাভাইেোসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন ৩১২ বাংলাদেশি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: