শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নরসিংদীতে সিএনজি চালকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ রাসেল মিয়া, নরসিংদীপ্রতিনিধি : নরসিংদীতে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। বন্ধ রয়েছে সব ধরনের গনপরিবহন।

এতে করে কষ্টে দিনানিপাত করছে পরিবহন শ্রমিক সহ অন্যান্য শ্রমজীবি মানুষ। তাদের এ দুঃসময়ে পাশে দাড়িয়েছে মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম।

আজ বুধবার সকালে পাচঁদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে মাধবদী থানা শাখা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সিএনজি চালিত অটোরিক্সা চালকদের মাঝে নিত্য পন্য ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ জাকির হাসান, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সাহেদ আহমেদ, মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, মাধবদী থানার তদন্ত অফিসার সাফায়েত হোসেন পলাশ, ইন্সপেক্টর অপারেশন মোঃ তানভীর আহমেদ, জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক (নিঃ) রুপন কুমার সরকার পিপিএম, পাঁচদোনা পুলিশ ফাড়ির ইনচার্জ মো: ইউসুফ মিয়া প্রমুখ।

এ সময় ব্যক্তি দূরত্ব বজায় রেখে ২ শত ২০ জন চালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: