শনিবার, ১৬ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

নোয়াখালীতে নারীর উপর হামলা চালিয়ে চুল কেটে দেয়

নোয়াখালী থেকে নজরুল ইসলাম পাটওয়ারী : নোয়াখালী সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে গত রবিবার সকালে বেল্লাল ব্যাপারীর স্ত্রী ফুলমতি বেগম (৫০) এর গায়ে মরিচের গুড়ার পানি ঢেলে দিয়ে শারিরীক নির্যাতন করে চুল কেটে দেয়।পরে পুলিশের সহয়তা উদ্ধার করে মহিলাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা আবুর বড় ছেলে প্রায় এক বছর আগে মহিলার মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করে।এর জের ধরে আবুর অন্য ছেলে আরিফ সন্ত্রাসী কায়দা মহিলার উপর এমন বর্বরোচিত হামলা চালিয়ে চুল কেটে নিয়ে যায়। জানা যায় মহিলা তার বাপের বাড়ি যাওয়ার পথে মতাপুর রাস্তার উপর থেকে আরিফ সহ তার সহপাটিরা গলায় কাপড় পেঁছিয়ে টেনে হিঁচড়ে আরিফের বাড়ির উপর নিয়ে যায়।

মহিলাকে সম্পূর্ণ বিবস্ত্র করে বাড়িতে আটক রেখে তারা দফা দফা শারিরীক নির্যাতন চালায়।পরে মহিলার ছোট ছেলে ইকবাল হোসেন রুবেল পুলিশের সহয়তা নিয়ে তার মাকে উদ্ধার করে।রুবেল জানায় আবুর ছেলে তার বোনকে পালিয়ে নিয়ে বিয়ে করলেও তারা মামলা করে নাই।আবার তার অন্য ছেলে আমার মায়ে উপর অমানবিক জুলুম নির্যাতন করে আমি এর বিচার চাই।

সুধারাম থানার উপপরিদর্শক এএসআই জয়নাল মহিলাকে উদ্ধার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মহিলাকে মারধর করে চুল কেটে দেওয়া এটা সম্পূর্ণ অমানবিক। আমরা এই ক্ষেত্রে মহিলাকে সর্বাত্তক সহযোগিতা করবো।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, এই বিষয় থানায় মামলা হয়েছে আসামীদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: