বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

পুঁজিবাজারের জন্য বাজেটে সুখবর আসছে

নিউজ ডেস্ক :: আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমের কাছে বলেছেন- পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সকলের স্বার্থ বিবেচনায় বাজেট ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে আগামী অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য বাজেটে সুখবর আসছে।

আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে করপোরেট কর কমানোর সঙ্গে কালো টাকা সাদা করা, লেনদেনের ওপর আরোপিত অ্যাডভান্স ইনকাম ট্যাক্স (এআইটি) কমানো, সুকুক, করপোরেট এবং ট্রেজারি বন্ডের ওপরও কর হার কমানো হচ্ছে। অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানায়, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর সাড়ে ৩২ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ এবং তালিকাভুক্ত কোম্পানির কর ২৫ শতাংশ থেকে সাড়ে ২২ শতাংশ। চলতি বছরের মতোই মাত্র ১০ শতাংশ কর দিয়ে আগামী অর্থবছরেও কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা থাকবে। থাকবে ব্রোকার হাউজের লেনদেনের ওপর আরোপিত এআইটি কর কমানোর সুবিধা এবং পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ঘটাতে বিশেষ ছাড় থাকছে।

ডিএসই ব্রোকার্স অ্যাসোশিয়েশনের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসেন বলেন, ২০২১-২২ অর্থবছরের এসব সুযোগ-সুবিধা থাকলে আগামী বছর পুঁজিবাজার চাঙ্গা হবে। পুঁজিবাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।

এফএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: