রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

শিবপুরে স্বাস্থ্য বিধি না মানায় ক্রেতা বিক্রেতাকে মোবাইল কোর্টে জরিমানা

 নরসিংদী থেকে মোঃ রাসেল মিয়া : নরসিংদীর শিবপুরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় ক্রেতা-বিক্রেতাকে ১৩ টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়েছে।

আজ ১৬ মে শনিবার সকালে শিবপুর বাজারে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা উপজেলার সদরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ১৩টি মামলার মাধ্যমে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য ১০ মে থেকে ঈদের জন্য স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট খোলা হলেও কেউ তা মানছে না। ফলে করোনা সংক্রমের ঝুঁকি বাড়ছেই।

শিবপুরে নতুন করে ৮ জনসহ মোট এ পর্যন্ত ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ১৪ জন বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সূত্রে জানা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: