রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ পেলেন এম আনিস উদ্ দৌলা

নিউজ ডেস্ক :: ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’-এ ভূষিত হয়েছেন এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা। কৃষি ক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৫ জন স্বর্ণ, ৯ জন রৌপ্য এবং ১৮ জনকে ব্রোঞ্জ মেডেল প্রদান করা হয়।

রোববার (২৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উক্ত অনুষ্ঠানে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টায় কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

কৃষি গবেষণা সম্প্রসারণ, সমবায় উদ্বুদ্ধকরণ, প্রযুক্তি উদ্ভাবন, নারীদের অবদান, বাণিজ্যিক খামার, বনায়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং মাছ চাষ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেয়া হয়।

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: