বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন ১টা পর্যন্ত

নিউজ ডেস্ক :: ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। আগামী সোমবার থেকে এই সময়সূচি কার্যকর হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যাংক হলিডের কারণে আগামীকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রোববার ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে রোববার শেয়ারবাজারে লেনদেন হবে না।

তিনি আরও বলেন, আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: