মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

শিবালয়ে ২৭৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দিনমজুর ও অসহায় ২৭৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবালয় উপজেলা পরিষদ পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, পল্লী উন্নয়ন কর্মকর্তা মতিউল মাহমুদ এবং ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ এবং ইউপি মেম্বারবৃন্দ। এসময় তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: