শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সুপার সাইক্লোন আম্পান : উপকূলীয় এলাকার স্কুল-কলেজই আশ্রয় কেন্দ্র

 নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবিলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আর আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সে তথ্য ২৪ ঘণ্টার মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতেও বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের।

মাউশি থেকে মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় উপকূলীয় এলাকার স্কুল-কলেজগুলো জনসাধারণের আশ্রয় কেন্দ্রে হিসেবে ব্যবহারের জন্য খুলে দিতে হবে। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংগ্রহ করে জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কন্ট্রোল রুমে পাঠাবেন।

এছাড়া ঘূর্ণিঝড় আম্পানে শিক্ষা সংশিতষ্ট যে কোন তথ্য জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে (০১৭১১৭০৪৭২৫) যোগাযোগ করতে বলা হয়েছে কর্মকর্তাদের।

এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে কোন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সে তথ্য সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: