বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

শিরোনাম
তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে পুনর্বাসনের সুযোগ জনগণ দেবে না: মাওলানা আবদুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে ডিম-পানি খাইয়ে পুলিশে তুলে দিলেন যুবদল নেতা হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

মানিকগঞ্জের শিবালয়ে নদী পারাপারের দায়ে মোবাইল কোর্টে ১৩ জনকে জরিমানা

 মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : আজ ২০ মে’২০ (বুধবার) মোবাইল কোর্টের মাধ্যমে মানিকগঞ্জের শিবালয়ে নদী পারাপারে সহযোগিতার দায়ে ১৩ জনকে ১লাখ ৫হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

আরিচা ঘাট দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার এবং ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে যাত্রী পারাপারের সময় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে হাতেনাতে ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে মালিক, মাঝি, দালাল ও তাদের সহযোগী।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকির হোসেন। শিবালয় থানা পুলিশ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।

এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম, এছাড়াও কাপড়ের দোকান খোলা থাকায় একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ জাকির হোসেন বলেন, আরিচা এবং পাটুরিয়া ঘাটে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে। অযথা এখানে এসে বিড়ম্বনার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্যের দায়ে আপনি জেল জরিমানার সম্মুখীন হবেন। সুতরাং নিজ নিজ অবস্থানে থাকুন। ঈদে বাড়ি যাওয়া হতে বিরত থাকুন। করোনা প্রতিরোধে সকলে সহযোগিতা করুন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: