মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

মা-বউ-বাচ্চাকে যুক্তরাষ্ট্র পাঠিয়ে দিলেন ব্যারিস্টার সুমন

মা, স্ত্রী ও দুই সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে নিজে দেশে ফিরে আসবেন বলে ফেইসবুক লাইভে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার নতুন বছর উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আয়োজনে একটি অনুষ্ঠানে এ তথ্য জানান সুমন। পরে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যটির ভিডিও নিজ ফেইসবুক পেজে শেয়ার করেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, ‘প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বউ বাচ্চা আমেরিকায় রেখে যাচ্ছি। আমার সম্ভাবনা, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম ওইভাবে সাফার করুক। ওরা যেন আমাকে দোষারোপ করতে না পারে। আমার দুই বাচ্চা, আমার মা এবং আমার বউ আমেরিকায় রেখে যাচ্ছি। আমি যদি কখনও ফিরে আসতে না পারি, পৃথিবীতে বেঁচে না থাকি, তাহলে আপনারা তাদের খেয়াল রাখবেন’।

এই আইনজীবী বলেন, ‘অনেকে বলেন বাংলাদেশে মাইনোরিটি হচ্ছে হিন্দু। আবার অনেকে বলেন বাংলাদেশে মাইনোরিটি মুসলিম সম্প্রদায়ের লোকেরা। কিন্তু আমি বলি এরা কেউ মাইনোরিটি সম্প্রদায় নয়। মাইনোরিটি হলো সত্যতা। সত্য বলার লোক বাংলাদেশে অনেক কম।বাংলাদেশে সংখ্যালঘু হচ্ছে সৎ মানুষগুলো’।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: