মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন শিল্পমন্ত্রী

 মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নসিংদীর মনোহরদীতে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূণ এমপি।

আজ বৃহস্পতিবার দুপুরে মনোহরদীর গোতাশিয়ায় শিল্পমন্ত্রীর বাগানবাড়িতে মনোহরদী ও বেলাব উপজেলার আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

এসময় মনোহরদী উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের ২৫০০ তৃণমূল নেতাকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান ও জেলা আওয়ামী-যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ নেতাকর্মীরা। শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা সংকটে সবকিছু নিয়ে সরকার জনগণের পাশে আছে। করোনার বিস্তার যাতে না হয়, সেজন্য করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করাসহ একটার পর একটা পদক্ষেপ নিয়েছে এবং দেশের উৎপাদন যেন ব্যাহত না হয় এবং দেশের মানুষ যাতে আর্থিকভাবে কষ্ট না পায় সে ব্যবস্থাও করেছে।

প্রধামন্ত্রীর নির্দেশে দিনমজুর, খেটে খাওয়া মানুষদের জন্য প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত খাদ্যসামগ্রী থেকে শুরু করে যা যা প্রয়োজন তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। করোনা সংকটে কেউ যেনো কষ্টে না থাকে সেজন্য মনোহরদী ও বেলাব উপজেলার প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মন্ত্রী সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে বলেন, সবাই ঘরে থাকবেন এবং কোনো কাজ থাকলে ঘরে বসে করবেন। কিন্তু মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। যাতে করে ভাইরাসটি ছড়িয়ে পরতে না পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: