রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন

নিউজ ডেস্ক :: করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ শিথিলের একদিন পর সারা দেশে সীমিত পরিসরে গণপরিবহন চলবে।

মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি এই সভায় সভাপতিত্ব করেন।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে, খুলবে অফিস।

মন্ত্রিসভা কক্ষে তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি বলেন, ‘১১ আগস্টের পরে টিকা না নিয়ে কেউ মুভমেন্ট করলে শাস্তি হিসেবে বিবেচনা করা হবে।’

এর আগে মঙ্গলবার বেলা সোয়া ১১টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেয় সরকার। সেই লকডাউনের মেয়াদ আগামী ৫ আগস্ট রাত ১২টায় শেষ হবে।

বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের শিল্প-কারখানা।

তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলছে। বন্ধ রয়েছে দোকান ও শপিংমলও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: