বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

মমতাকে ফোন করে ‘আম্পানের’ ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

 নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুক্রবার ফোন করে ঘূর্ণিঝড় আম্পানের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, ‘বেলা ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন এবং রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ নেন।’

তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং তারা শিগগিরই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন। খবর ইউএনবির

এসময় সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মমতা ব্যানার্জি।

ঘূর্ণিঝড় আম্পান বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চালায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: