শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

সিডনিতে শহীদ মিনার তৈরিতে ফান্ড রাইজিং ডিনার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে শহীদ মিনার তৈরির জন্য ফান্ড রাইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিডনির রকডেলে রেডরোজ হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার ডলার সংগ্রহের লক্ষ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা সমবেত হন।

কেন্টারবুরী-ব্যাঙ্কসটাউনের নির্বাচিত কাউন্সিলর নাজমুল হুদা, শাহে জামান টিটো, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামিম, সিডনির বাংলা হাবের সভাপতি মুনীর হোসেইন, সমাজসেবক কুমিল্লার সন্তান লিঙ্কন শফিকুল্লাহ প্রমুখ এই ডিনারের আয়োজনে ভূমিকা রাখেন। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশের হাই কমিশনার সুফিউর রহমান, কেন্টারবুরী ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিলের মেয়র খালিদ আশফর, শোফি কোটসি এমপি, বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিল জেনারেল কামরুজ্জামান প্রমুখ। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সক্রিয় সহযোগীতায় আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ড. তানভীর এবং ফান্ড রাইজিং ডিনার উপস্থাপনা করেন শহীদ মিনারের মূল উদ্যোক্তা কাউন্সিলর নাজমুল হুদা। স্মৃতির মিনারের বিস্তারিত তুলে ধরেন মুনীর হোসেইন। আব্দুল্লাহ আল নোমান শামীম ৫২-এর ভাষা আন্দোলনের সাথে এই মিনারের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির ভাষণে বাংলাদেশের হাই কমিশনার বলেন, ভাষাযোদ্ধাদের স্মরণে এই অনবদ্য কাজে আবারও এটি প্রমাণ হলো, বাঙালি তার দেশ, ঐতিহ্য ও অহংকারের অবস্থান থেকে ঐক্যবদ্ধ ।

উল্লেখ্য, এই শহীদ মিনারটি সিডনিতে ভাষা দিবসের ওপর দ্বিতীয় প্রয়াস, এর আগে ২০০৬ সালে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির এশফীল্ড পার্কে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মনুমেন্ট তৈরী হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: