শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

কল্যাণপুরে দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক : রাজধানীর কল্যাণপুরে দুইটি প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাত ১১টার দিকে দারুস সালামে খালেক পেট্রোল পাম্পের পূর্বপাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত তিনজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এসময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে ওই প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যারা ধাক্কা দিচ্ছিলেন তারা এবং ওই নষ্ট প্রাইভেটকারকার চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, পেছন থেকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের চালকসহ আহত দুই যাত্রীকে পুলিশ হেফাজতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাইভেটকার দুইটি জব্দ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: