মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯৭৫, মৃত্যু ৫০০ ছাড়াল

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণের পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন এতে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়াল।

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়। দেশের ৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ৯ হাজার ৪৫১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৫৩ হাজার ৩৪টি। এর মধ্যে নতুন করে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৫৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে আক্রান্ত ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

তিনি জানান, করোনায় গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামের ৯ জন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচজন নারী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: