শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রধানমন্ত্রীকে ফোনে মোদীর ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তাঁকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।’

প্রেস সচিব বলেন, প্রায় পাঁচ মিনিটের ফোন আলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতিও কামনা করেন।

প্রেস সচিব বলেন, নরেন্দ্র মোদীও বাংলাদেশর জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং উন্নয়ন কামনা করেন ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: