বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
গবেষণা বলছে হাড়ের যত্নে বড় ভূমিকা রাখতে পারে তিল চুয়েট-সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: দুই শিক্ষাপ্রতিষ্ঠানে স্থবিরতা চাঁপাইনবাবগঞ্জ: মধ্যরাতে সারিতে দাঁড়িয়েও সার পাচ্ছেন না কৃষক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা মসজিদের বিদ্যুৎ নীতিমালা ও সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বসনিয়ার কাছে পোল্যান্ডের হার বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যের ফাঁদে আরও ২১ লাখ মানুষ লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো নিয়ে নিতে পারে ইরান, বললেন ট্রাম্প একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের সুযোগ শেষ হচ্ছে আজ বিদেশি অনুদানে টান: অর্থায়ন ঝুঁকিতে ২,২০০ এনজিও

শিবালয়ে ২শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয় এস এম ফেরদৌস

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : গতকাল ২৮ মে’২০ শিবালয় মডেল ইউনিয়নের দিনমজুর ও অসহায় ২শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

এ সময় তিনি সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়া, নিজ ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইনাম আহমেদ, শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আলাল উদ্দিন আলাল প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: