রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল

পরিবর্তন আসছে পাকিস্তান দলে, জ্বরে ভুগছেন অন্যতম দুই সদস্য

নিউজ ডেস্ক :: সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করা পাকিস্তান দলে হানা দিয়েছে ভাইরাস জ্বর। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জ্বরে ভুগছেন দলের অন্যতম দুই সদস্য শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ান।

বুধবার রাতে দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে দলের সবাই আসলেও ছিলেন না মালিক ও রিজওয়ান। এসময় পাকিস্তান দলের মিডিয়া ম্যানেজার ইব্রাহিম বাদিস জানান দুই জনের জ্বরে আক্রান্ত হবার বিষয়টি।

ইব্রাহিম বলেন, ‘মালিক-রিজওয়ান জ্বরে আক্রান্ত। তবে তাদের করোনা নেগেটিভ এসেছে। এই মুহুর্তে তারা চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন। কাল ১১টায় তাদের আবারও পরীক্ষা করা হবে। আশা করছি ওরা সুস্থ হয়ে উঠবে এবং তাদের জন্য টিম ম্যানেজম্যান্ট শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে।’

এদিকে সুপার টুয়েলভ পর্বের পাঁচটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলা পাকিস্তান দলে তাই স্বাভবিক ভাবেই পরিবর্তন আনতে হচ্ছে। সম্ভবত ওপেনার রিজওয়ানের বদলে সরফরাজ আহমেদ ও হায়দার আলী আসতে পারেন মালিকের বদলে।

এদিকে দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলনে নেমেছে পাকিস্তান। তার আগে দুপুরে এই মাঠেই অনুশীলন করে গেছে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

সেমিফাইনালে খেলতে নামার আগে দুই দলের ২৩ বারের দেখায় অবশ্য পাকিস্তান এগিয়ে। ১৩ ম্যাচে পকিস্তান আর ৯ ম্যাচ জিতেছিল অজিরা।

এরমধ্যে গত ৬টি বিশ্বকাপে ছয়বারের দেখায় অবশ্য দুই দলই জিতেছে ৩টি করে ম্যাচ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: