শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বাড়ির আঙ্গিনায় গাঁজার বাগান, ২৫টি গাঁজার গাছ উদ্ধার

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজার চাষ করার সন্ধান পেয়েছে থানা পুলিশ। সেখান থেকে ২৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।

আজ ৪জুন বৃহস্পতিবার বিকালে পলাশ থানাধীন নোয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নোয়াকান্দা পশ্চিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী খলিল মিয়া তার বাড়ির আঙ্গিনায় বাগান করে গাঁজা গাছের চাষ করে এলাকায় বিক্রি করে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পলাশ থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান চালায়। এসময় বাড়ির আঙ্গিনায় চাষ করা ২৫টি গাঁজার গাছ (১৪ কেজি) উদ্ধার করা হয়। পুলিশী অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী খলিল মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক খলিল মিয়াকে আসামী করে পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: