বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে: এমপি দুর্জয়

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। করোনার সময় মাক্স পড়তে হবে।

৩ মে ২০২০ ইং শিবালয় উপজেলার আলোকদিয়ার চরে অসহায় মানুষের মাঝে শিবালয় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সহায়তা বিরতণকালে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ,এম নাঈমুর রহমান দূর্জয় এসব কথা বলেন।

তিনি উপস্থিত মা বোনদের উদ্দেশ্যে বলেন, একটা পুরান শাড়ি বা নতুন শাড়ি কেটে যদি দুই/তিন পাল্লার মাক্স বানিয়ে পড়েন সেটাই কিন্তু যথেষ্ট। দোকান থেকে কিনেই যে মাক্স পড়তে হবে এমন নয়। কাপড়ের মাক্সটাই হচ্ছে সবচাইতে স্বাস্থ্য সম্মত।

এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম ফিরোজ মাহমুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে,এম মিরাজ হোসেন লালন ফকির, রুনা আক্তার থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আলী আলী আহসান মিঠু, এবং তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিবালয় উপজেলা কৃষকলীগের আহবায়ক অসিউর রহমান সিকো প্রমুখ।

এমপি আরো বলেন, কিছুদিন আগেও চরে সেলাই মেশিন দেয়ার সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা, ঠিকমত গোসল করা, এক কাপড় বার বার না পরার জন্য বলা হয়েছে। যে স্বাস্থ্য বিধিগুলি দেয়া হয়েছে সেইগুলি যদি আমরা না মানি তাহলে কিন্ত পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আমরা আল্লাহর কাছে কামনা করি সেই পরিস্থিতি যেন আমাদের না হয়। আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা যুদ্ধ জয় করতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেগুলো আমাদের মানতে হবে। যুদ্ধ যার নের্তৃতে জিততে চান সেই নের্তৃত্তের কথাটাতো আমাদের শুনতে হবে। কাজেই আমরা সবাই সরকারী স্বাস্থ্য বিধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলি মেনে চলি ইন্নাশাহআল্লাহ আমরা যার যার কাজে ফিরতে পারবো এভাবে আর আমাদের খাদ্য সহায়তা নিয়ে আসতে হবে না।

তারপরও মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সুস্থ্য থাকলে এবং দীর্ঘায়ু হলে আপনারা ভাল থাকবেন, এই কথাটা সবসময় মনে রাখবেন। কারণ এর আগেও অনেক দুর্যোগ যেমন ঝড়, বন্যা মোকাবেলা করেছেন, কেউ কিন্তু আপনাদের পাশে এসে দাড়ায় নাই। সবসময় এই প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকে এই আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীই কিন্তু আপনাদের পাশে থাকেন।

দিনের পর দিন অনেকদিন কিন্তু আপনারা অন্যদলের লোকদেরকে ভোট দিয়েছেন। পাননি কিন্তুু কিছুই। এখন অন্তত শান্তিতে আছেন। এখানে আগে অনেক নৃশংস নির্যাতনের ঘটনা ঘটতো। এখন কিন্তু সেইগুলি নেই। তেওতা ইউনিয়নের এই আলোকদিয়া এক সময় অনেক বদনাম ছিল। এখন কিন্তুু সেই বদনামগুলি নাই। মাঝে মাঝে কিছু দু/একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেগুলিও ইনশ্আল্লাহ থাকবে না। আপনারা যদি মিলে-মিশে থাকেন এটাতো আরো থাকবে না। কাজেই আপনাদের মধ্যে সমন্বয়টা বাড়ান, সবাই সবার সাহায্য করেন, সবাই সবার পাশে দাড়ান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: