শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনাম
জুলাই বিপ্লবের বীর শহীদদের প্রতি গোপালগঞ্জে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি লক্ষ্মীপুরে জুলাই শহীদ দিবস উদযাপন বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ চীনে কাঁঠাল রপ্তানির পরিকল্পনায় গাজীপুরের চাষি ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চৌদ্দগ্রামে জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস পালিত প্রবাসীকে পিটিয়ে ঘরে আটকে রাখলেন স্ত্রী ও সন্তানরা যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সূচকের পতনে কমেছে লেনদেনও বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই : এবি পার্টি চেয়ারম্যান

গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা ৩০ জন, আক্রান্ত ২৮২৮

নিউজ ডেস্ক : বাংলাদেশে মোট কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬০,৩৯১ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মারা গেছেন ৮১১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪,০৮৮ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা যায় বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২০.০৭ শতাংশের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে। টানা চারদিন যাবত মৃত্যুর সংখ্যা ৩০ জন কিংবা তার চেয়ে বেশি।

গত ২৪ ঘন্টায় মৃত ৩০ জনের মধ্যে ২৩ জনই পুরুষ এবং ৭ জন নারী।

নাসিমা সুলতানা বলেন, এখনো পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় ৩৯ শতাংশের বয়স ৬০ বছরের বেশি। তিনি বলেন, যাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে তারাই বেশি মারা যাচ্ছেন ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে গণহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: