মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সোনাইমুড়ীতে চুরিঘাতে এক কিশোর নিহত

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীর আলোকপাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে চুরিঘাতে সাইমন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে উপজেলার আলোকপাড়া গ্রামের বড় বাড়ীর শামছুদ্দিনের ছেলে মোঃ সাইমন ও একই গ্রামের আশরাফ আলী বেপারী বাড়ির এছহাক মিয়ার ছেলে মীর হোসেনের সাথে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে মাগরিবের নামাজের পর মীর হোসেন ও তার ১০/১২ জন সঙ্গী সাইমন ও তার ভাই শিমুলের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তাঁর উপর ধারালো চুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্রমাগত আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক (সাইমনকে) তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় তার ভাই শিমুল (১৮) সাইমনকে বাঁচানোর চেষ্টা করলে, তাকেও গুরুতর আঘাত করা হয়। অপরদিকে গুরুতর আহত অবস্থায় শিমুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত মাদ্রাসা ছাত্র সাইমন সোনাইমুড়ী হামেদিয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ পিপিএম সাংবাদিকদের জানান খবর পেয়েই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: