রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী ফাঁস হলো আইফোন ১৮ প্রোর নকশা, দাম হতে পারে প্রায় ২ লাখ টাকা রূপালী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কালিগঞ্জ সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন “মুন্সীগঞ্জে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ একজন গ্রেফতার” নড়াইলে ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু অপসারণ, মডার্ন সার্জিক্যাল ক্লিনিক সিলগালা চৌদ্দগ্রামে ফুটবল খেলতে গিয়ে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পলাশে কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অনুদানের টাকার বিতরণ

মোঃরাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পলাশ সমাজসেবা অফিস কর্তৃক নরসিংদীর পলাশের কল্যাণী ইনক্লুসিভ স্কুলের ১৮জন শিক্ষার্থীর মাঝে এক হাজার টাকার করে মোট ১৮ হাজার টাকা বিতরণ করা হয়।

বুধবার (১০ জুন) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলার জিনারদী ইউনিয়ানের চনগরদীতে অবস্থিত কল্যাণী ইনক্লুসিভ স্কুলের ১৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে অনুদানের টাকা তুলে দেন প্রধান অতিথি পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লা সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান সোহেল ও সাংবাদিক বৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: