রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শিরোনাম
টিম জার্নালিস্টের উদ্যোগে সাকির আহমদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর দোয়া দেবহাটায় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতি সভা ঝিনাইদহ সাংবাদিক ক্লাবের নতুন কমিটি, সভাপতি তারেক-সম্পাদক জমজম মানিকগঞ্জে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারক গ্রেপতার উজিরপুরের সাতলায় অর্ধশত পরিবারের একমাত্র কাঁচা সড়কের বেহাল দশা দৈনিক মজুরি ৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের কর্মবিরতি বিদায়ী বছরে বোয়েসেল’র রেকর্ড, জনশক্তি রপ্তানি ১৯১৯৭ মেসিকে হত্যার ছক, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য অতীতের ভুল নিয়ে মুখ খুললেন শাকিব খান ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ

বরগুনা পাথরঘাটায় আরও ২ ডাকাত গ্রেফতার

বরগুনা প্রতিনিধি :: বরগুনার পাথরঘাটার গহরপুর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।

এ নিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো পাথরঘাটা থানা পুলিশ। আটকরা হলেন, বরিশালের চরমোনাই ইউনিয়নের লতিফ গাজীর ছেলে মো. সুজন (২৮), বরিশাল সদরের চন্দ্রমোহন গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. মাছুম (৪৬), বরগুনার পাথরঘাটার বড়ইতলা গ্রামের আলতাফের ছেলে মো. মিজান।

এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির ঘটনায় সুজনকে আটক করে পুলিশ।

বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, ডাকাতি করতে এসে জনতার হাতে ধৃত ডাকাতের দেওয়া তথ্যমতে এবং অধিকতর তদন্ত করে আমরা বাকি দুই আসামিকে বরগুনা থেকে তাদের আত্মীয় বাড়ি রোববার (১৬ জানুয়ারি) রাতে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: