শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

শ্রীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হামিদুল্লাহ খান মুনের উপহার সামগ্রী বিতরণ

এম, এ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুুনের নিজস্ব অর্থায়নে লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলার পাটাভোগ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নিয়মিত বিতরণ কর্মসুচী হিসেবে শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড পাটাভোগ গ্রামে ২শত কর্মহীন পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
হামিদুল্লাহ খান মুন মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) প্রার্দুভারে পূর্বে ইতালীতে তার স্ত্রী সন্তানের কাছে চলে গিয়ে লকডাউনে আটকা পড়ে। দুরে থাকলে কি হবে।

দেশের এই ক্লান্তিলগ্নে নিজ এলাকার মানুষের জন্য তার হৃদয় কাঁদে বার বার। তাই তিনি দুরে থেকেও তার নিজস্ব অর্থায়নে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন এর মাধ্যমে এ কর্মসুচী উদ্ধোধন করে কর্মহীন মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

এক ফোনালাপে হামিদুল্লাহ খান মুন জানায়, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন মানুষের দাড়াতে পেরেছি এটাই আমার পরম পাওয়া। আমি এভাবেই মানুষের পাশে আজীবন থাকতে চাই।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: