রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম
চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম কৃষিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো.আবদুল্লাহর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ে হজ্জ ব্যবস্থাপনায় শৃংখলা, হাজীদের স্বাচ্ছন্দ্যে পবিত্র হজ্জব্রত পালনে তিনি যে অবদান রেখে গেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে তিনি যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকার মানুষের হৃদয়জুড়ে তিনি অমলিন হয়ে থাকবেন।

প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) রাত ১১.৪৫ মিনিটে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: