শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

নোয়াখালীর সেনবাগে ধর্ষণ মামলার আসামী বন্দুক যুদ্ধে নিহত, আহত ৩ পুলিশ সদস্য

মুুুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ধর্ষণ মামলার প্রধান আসামী মিজানুর রহমান (৪০) নিহত হয়েছে বলে দাবি করছে পুলিশ। নিহত মিজান পাশ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর নাওতলা গ্রামের আলা উদ্দিনের ছেলে।

সোমবার (১৫ জুন) ভোর রাতের দিকে উপজেলার ছাতারপাইয়া পূর্ব বাজারে সোনাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতরা হলেন, পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, রোববার বিকেলে ধর্ষণ মামলার আসামী মিজানকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মতে সোমবার রাত ৩টার দিকে তাকে নিয়ে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্স সহ তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ উপজেলার ১নং ছাতারপাইয় ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে পৌঁছলে মিজানের সহযোগীরা অতর্কিত ভাবে পুলিশের ওপর গুলি ছোঁড়ে মিজানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে মিজানের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মিজানকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত সেনবাগ থানা পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল আহত হলে তাদেরকে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ২ রাউন্ড গুলি,একটি ধারালো ছোরা উদ্ধার করে। নিহতের লাশ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: