মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

নোয়াখালীতে লকডাউন কার্যকর করতে সদর উপজেলা এসিল্যান্ড এর অভিযান (ভিডিও)

জেলা প্রতিনিধি : নোয়াখালীতে দ্বিতীয় দফা লকডাউন কার্যকর করার নিমিত্তে মাইজদী শহর, মাইজদী বাজার, টাউন হল মোড়, বড় মসজিদ মোড়, সুধারাম থানা মোড় ও পৌর বাজারের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ ১৫ জুন ২০২০ সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট মোহাম্মদ জাকারিয়া।

এই সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১২টি মামলায় ১০,৮০০ টাকা এবং নিষেধাজ্ঞা না মেনে দোকান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১৫ টি মামলায় ১৯৫০০টাকা সহ ২৭ মামলায় মোট ৩০,৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এই সময় তাকে সহযোগীতা করেন আনসার ব্যাটালিয়ন ও সুধারাম থানা পুলিশ। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেয়া এবং সকলে ঘরে থেকে, নিরাপদ থাকার জন্য অনুরোধ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: