বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

সুদূরপ্রসারী – আজমাইন ফায়েক আবির

কবিতায় আমি আপনার স্বভাব ‘প্রেমের প্রাঁজল বর্ণনা এঁকেছি;
আর তা রচতে গিয়ে জেনেছি-
উন্মত্তবৎ কবিতাদের বিরচনকারী নিজেই প্রেম হারিয়ে ফেলেছে;
সেই ছন্দখচিত রয়েছে বসন্তের গরূৎ এ
ঈশ্বর চৌর্যবৃত্তি করলেন আমাদের প্রেম এর;
মনশ্চক্ষু দিয়ে তা আমি জানলাম সদ্বিবেচনা’য়
শুধু সত্য প্রেমিকদের’ই প্রেম হারায়!
অথচ আপনার আমার প্রথম দেখা হয়েছিল ক্লান্ত দুপুরে
ঠিক স্নান সারবার অবসরে;
আপনি কড়া নাড়লেন দোরগোড়ায় দ্বিপ্রহরে
আতপ কিরণে আপনার তামসী মুখটি যেন
আমার হাজার হায়ন এর চেনা লাগছিল
আপনি ছিলেন বটে শ্যামাঙ্গিণী;
ভুল ভাববেন না আবার!
আমাদের উবে গেছে প্রেমের যে আবদার
সেই আজন্ম আবদারের কথা ভেবেই বলছি
আমার প্রণয়ের ছলছল কলসী
বিচ্ছেদের অথৈ জলে আজ পরিপূর্ণ
সেই প্রেম কে দ্রোণী করেই আপনার বক্ষ সায়রে
আমি গৃহহারা নাবিকের মতো ভেসে বেড়াতে
চেয়েছিলাম আদ্যন্ত কাল
অসময়ে নিয়তির তাল;
প্রণয়ের নৃত্য কে গ্রাস করলো তীব্র চিত্তদাহে
পঙ্কিল হলো ভালোবাসার লয়;
সবিনয়- আপনি সাধলেন বিচ্ছেদ
হয়ে গেলো আমাদের প্রেম নিরাশ্রয়!
অথচ আপনি আমায় ভালবাসার শ্রীঘরে
আবদ্ধ রাখবার কথা দিয়েছিলেন
আমিও বেকুব’দের দলে, বিশ্বাসে হন্যে হয়ে
ছুটে গিয়েছিলাম সাতপাঁচ না ভেবেই
অপরিপক্ব উষ্ণ প্রেম যাঁর, সেই প্রেম তো সন্তাপ দেবেই
আপনি কেনো সুদূরপ্রসারী প্রেমিকা হলেন না?
অন্তত আমার ক্ষেত্রে
প্রেমের গাত্রে; আজ বিচ্ছেদের শান্তনা
ভবিতব্য ছিল আমাদের বিচ্ছেদ-
ঈশ্বরের বিধান তা খণ্ডানো ব্যাপক যন্ত্রণা’র, নাস্তিকতার শামিল
যোগ্যতার গরমিল;
আদৌ যোগ্যতা নয় আপনি আমায় কখনো প্রেমিক রূপেই দেখেননি
তা আজ বুঝে ওঠা অসম্ভব কিছু নয়
অথচ তেসোরা মার্চ, দু হাজার ঊনিশ সালের রাত্রিতে
আপনি আমায় ভালোবাসি উচ্চারণ করেছিলেন
অথচ আমার ভূয়োদর্শন যেন অন্য গল্প শোনালো
লিপি প্রমাদ জোরালো!
অভ্যন্তরে কেবল অন্তরের ক্ষয়
পুরনো প্রেমের বুঝি হঠাৎ অভ্যুদোয়;
আমার বসন্তের প্রেম কে নেভালো
আমি শান্তনা স্বরূপ বিচ্ছেদ ভূয়সী পেলাম
এবং রিরংসা’র রোষানলে আপনি
আদিম প্রেমের শ্রীঘরবন্দি হলেন
আমি, আপনাকে হারালাম
তবুও আপনায় ঘিরে প্রেম আজও রয়ে গিয়েছে অন্তস্তলে
প্রেমের বুক জুড়ে বিচ্ছেদের দাবানলে;
শহরের বুকে অপেক্ষার অনলে-
আমি কেবল তীব্র অপেক্ষাই বুনে চলেছি
তবে অপেক্ষা মেনে নেওয়া গেলেও
উপেক্ষা সইবার ক্ষমতা আমায় ইশ্বর দেননি;
অন্তত আপনার উপেক্ষা!
পরজনমে যদি ইশ্বর আমায়
আপনার আদিম প্রেমিক না বানান?
আমার বোধহয় পরকালেও মুক্তি মিলবে না
এই বিচ্ছেদ জ্বালা হতে
একবার পরাজয়ের তকমা লেগে গেলে
সে যে অজীবন’ই পরাজিত
আপনার ক্রূরমতি ভালোবাসা ছিল তথাকথিত;
রোমিও-জুলিয়েট এর প্রণয়ে উদ্বুদ্ধ হয়ে আমার প্রেম বলে-
ঐ শ্যামাঙ্গিণী কে আজও ভালোবাসি’তো
আপনার ইন্টারমিডিয়েট সময় কালের
প্রথম মারদাংগা প্রেম আজও আপনার চিত্তে চিরঞ্জীবিত
অথবা সেই প্রেম কখনো সুপ্ত হয়নি কে জানে!
মাঝরাস্তায় ঝাউগাছ টির পল্লবে লেগে থাকা একবিন্দু অভিমানে;
সাঁঝ বেলায় জ্বলে ওঠা জোনাকিদের প্রাণে
বেবাক আনমনে-
কেবল আপনাকে খুঁজে চলার আমার নিত্য দিবসের প্রয়াস
তখনও হতাশ, কেবলই হতাশ
তবু যেন হ্রাস পায় না উবে যাওয়া ভালোবাসার আয়াস
কখনো নিভভে না বুঝি-
পরমেশ্বর কেবল জানেন আমার গোপন
আত্মচিত্তে কার সাথে হয় প্রতি বেলা কথপোকথন
ক্রমে ক্রমে বিরসতার হাতছানি ভীষণ
বসন্তের বাসন্তী প্রেম বিরচনকারীর
প্রতি সিগন্যালে বসে চলতি বাসের জানালার
ওপারে আপনাকে খুঁজি
এপ্রন ছেড়ে; ছদ্মবেশ ধরে দৈনন্দিন আপনি ঘুরেন বুঝি
অথচ আমার নিঃসঙ্গ’তা কে সঙ্গ দেয়
প্যাকেটে প্যাকেটে বেনসন সিগারেট
ধুলোময় রাস্তার বুকে ভালোবাসা’দের মুখ নিরেট
অবিশ্বাস্য জ্বালা কবিতা’দের নিউরোনে
আপন ভালোবাসার অস্ত্রপাচার করলেন
বৃষ্টিস্নাত এক রমজানের সন্ধ্যায়
ঐ সাঁঝেই আমাদের শেষ দেখা-
সায়রের বুকে দিক ভুলা দিশেহারা নাবিক একা
আজ সেখানে কোনো জোয়ার নেই
নেই শৈবালের হাসি;
যেন আমাদের প্রেম ছিল সোসালিস্টদের দ্বীপে
একমাত্র বিচ্ছেদ প্রাপ্ত অধিবাসী
অথচ আপনার দাঁত দৃশ্যমান ওষ্ঠ মেলে দেওয়া হাসি
আমি আজও ভালোবাসি;
ভালোবাসি আপনার চোখ,ভ্রু, ঠোঁট কে
সম্পর্ক পুড়ে যায় এক নিমিষে চোটকে
আমি গন্তব্য হারিয়ে ঘুরি দিক বেদিক ভোটকে
আহ্ ইশ্বর! তুমি আমার অসিতবরণ প্রেম কে কেড়ে নিলে
মার্জনা’র ছলে চিত্তে ব্যাপক জ্বালা’ই কেবল দিলে
তবু, নাস্তিকতার তকমা আমি আপন শরীর ছুঁতে দেইনি-
তার বিনিময় স্বরূপ এই কবিতা রচবার প্রতিভা বুঝি প্রাপ্তি
আপনার সহিত বিযুক্তি;
ফলে উপহার পেলাম কাব্যিক চেতনা
আমাদের যে সম্পর্ক দিয়েছিল যাতনা
সেই ভবিতব্যের ভাব এবার উন্মচন হলো
প্রেমের ছুরি-কাঁচি- সার্জিক্যাল ব্লেড এলোমেলো
হঠাৎ ওটি তে নীল যবনিকা দেখে-
আমার দেয়া নীল শার্ট টির কথা কী মনে পড়বে?
যদি পড়ে; তবে অপারেশন শেষে দু’বিন্দু কেঁদে নিয়েন
আমার কথা ভেবে!
আমি তো মারা গিয়েছিলাম তখনই
অনলাইন বার্তায় আপনার পরিণয়ের খবর দিয়ে;
যোগাযোগের বুকে কুলুপ নিয়ে-
বিচ্ছেদ সাধলেন যখনই!
তখন থেকেই আমি খুঁজি সুদূরপ্রসারী প্রণরেনী;
এখন বুঝি আপনার কিংকর্তব্যবিমূঢ় প্রেম ছিল
অভিশপ্ত- এবং আপনি আদিম প্রতারণী


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: