মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

কুয়াকাটা সিকদার রিসোর্ট এন্ড ভিলেজ টাওয়ার থেকে পরে চীনা নাগরিক এর মৃত্যু

আহম্মেদ পাশা তানভীর,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় আবাসিক হোটেল সিকদার রিসোর্টের নির্মানাধীন টাওয়ারের ছয় তলার ছাদ থেকে নিচে পড়ে রহস্যজনকভাবে মারা গেছেন চীনা নাগরিক লিচ্যাং (৩২)। সোমবার সন্ধ্যায় তিনি মারা গেছেন।

নিহত চীনা নাগরিক বরগুনার তালতলীতে নির্মানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিজনেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিল বলে জানান মহিপুর থানা পুলিশ।

সিকদার রিসোর্ট সূত্রে জানা গেছে, হোটেলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন লিচ্যাং। নভেম্বর মাস থেকে ওই রিসোর্টের কক্ষে থাকতেন তিনি। চীনা নাগরিক কিভাবে ওই ভবন থেকে নির্মাণাধীন সিকদার রিসোর্ট এন্ড ভিলেজ টাওয়ারে গেছে তা পুলিশ এ মুহুর্তে জানাতে পারেনি।

মহিপুর থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটায়) লাশের সুরতহাল করছিল।

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: