বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

প্রস্তাবিত বাজেট শুভঙ্করের ফাঁকি: রিজভী

নিউজ ডেস্ক : ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে শুভঙ্করের ফাঁকি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাজেটের মধ্যে ফুটে উঠেছে সরকারের নির্মমতা, সরকারের নির্দয়তা। বাজেট পাস হয়নি, এর আগেই মোবাইল থেকে টাকা পাচার শুরু হয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাত। সে খাতে বরাদ্দ রাখা হয়েছে গতানুগতিক। বিশেষভাবে কিছু করা হয়নি।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘করোনা মোকাবিলায় জাতি দুর্নীতির মহোৎসব, ভয়াবহতা দেখেছে। সরকারের অদক্ষতা দেখেছে। হাসপাতালে ভেন্টিলেটর নেই, অক্সিজেন নেই। এগুলো কিভাবে আনা যায়, অভাব পূরণ করা যায় তা বাজেটের মধ্যে নেই। এই বাজেট শুধু মানুষকে বোকা বানানোর বাজেট।’

ফিউচার অফ বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, করোনা মোকাবিলায় নার্সদের প্রশিক্ষণ থাকা দরকার ছিল। তাদের সেই প্রশিক্ষণ নেই। ফলে যারা করোনা আক্রান্ত হচ্ছে তারা সঠিক সেবা পাচ্ছে না। প্রশিক্ষণের জন্য যা যা করা দরকার তা বাজেটে নেই। বাজেট মানুষ বাঁচানোর জন্য কোন পদক্ষেপ নেই বরং মানুষ যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: