শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতিতে মাসব্যাপী ইফতার আয়োজন

নিউজ ডেস্ক :: শুরু হচ্ছে রমজান মাস। রোজার প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে সমিতির স্টাডিরুমে এই ইফতার আয়োজন হবে। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

তিনি জানান, ‘শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন সিনেমা সংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। শিল্পী সমিতির ফান্ড থেকে নয়, সমিতির সক্রিয় কেবিনেট মেম্বারদের চাঁদার মাধ্যমে এ ইফতার আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।’

সম্প্রতি সমিতির কার্যকারি পরিষদের এক মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সাইমন।

সাইমন সাদিক জানান, এবারে শিল্পী সমিতির ইফতার আয়োজনে আগের যা বাজেট ছিলো তার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। সকল চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ইফতার ও সওয়াব ভাগাভাগি করে নিতে চায় শিল্পীদের সমিতি।

এছাড়াও শিল্পী সমিতির পক্ষ থেকে সকল সদস্যদের বাসায় ঈদ উপহার সামগ্রী পাঠানো হবে বলেও জানান সাইমন। অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্যও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: