রবিবার, ১৭ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক-১

বিশেষ প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটকৃত মোঃ নুরে আলম মোহন (৩৩), বেগমগঞ্জ উপজেলার ৯নং মীরওয়ারীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোবারক আলী সারেং বাড়ির মৃত নুর বক্স সারেং’র ছেলে।

বুধবার (১৭ জুন) বিকেলে এ ঘটনায় প্রতারণার শিকার লাইলী বেগম অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে গতকাল রাতে নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশে নোয়াখালী জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের সওদাগর বাড়ির লাইলী বেগমের স্বামী গত (৭ এপ্রিল) একটি মামলায় গ্রেফতার হয় । (৮ এপ্রিল) মোহন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তার আত্মীয় বলে মামলা থেকে লাইলী বেগমের স্বামীর নাম কাটিয়ে দেওয়া ও পুলিশ থেকে ছাড়িয়ে দেওয়ার আশা দিয়ে লাইলী বেগমের কাছ থেকে এক লক্ষ টাকা নেয়। পরে টাকা নেওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামরুজ্জামান সিকাদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: