বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত পত্রিকা: ‘বোয়িংয়ের সাথে চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ’ আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের ‘সাথী’ আমার জীবনটাই বদলে দিয়েছে: প্রিয়াঙ্কা গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র শ্রীমঙ্গলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি

পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে আবারও রাস্তায় ঠাকুরগাঁওবাসী

ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনার ঝুঁকি উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তের পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে আবারও রাস্তায় নেমেছে ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণি পেশার মানুষ।

সম্প্রতি গত ৮ জুন এই দাবি আদায়ের লক্ষ্যে করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালনের পর ১৮ জুন বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের চৌরাস্তায় একই ব্যানারে গণঅবস্থান ও স্বারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে এ অঞ্চলের শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতি কর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা সেবা পাওয়া আমার নাগরিক অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনার দাবিতে ভার্চুয়াল প্রতিবাদ চলছে প্রতিনিয়ত।

গণঅবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি ঠাকুরগাঁও শাখা সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: