শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
চাকরির পথে না হেঁটে কৃষিতেই ভাগ্য গড়েছেন তিনি রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনম কাপুরদের বাড়িতে ২ কোটি টাকার চুরি

নিউজ ডেস্ক :: স্বামী আনন্দ আহুজাকে নিয়ে এখন দিল্লিতেই বাস করেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিনি গর্ভবতী। সন্তানের অপেক্ষায় দিন কাটছে তার। এর মধ্যেই দুর্ঘটনার মুখোমুখি হলেন অভিনেত্রী। তাদের বাড়িতে চুরি হয়েছে।

নয়াদিল্লির ওই নতুন বাড়ি থেকে নগদ ও গয়না মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা চুরি হয়েছে। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তবে জানা গেছে, ঘটনার পর তুঘলক রোড থানায় মামলা করেছেন সোনমের শাশুড়ি প্রিয়া আহুজা। দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশে তড়িঘড়ি শুরু হয়েছে তদন্তও।

জানা গেছে, সোনম-আনন্দের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তারকা দম্পতির ২৫ জন কর্মচারীসহ ৯ জন কেয়ারটেকার, গাড়িচালক, মালিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। দিল্লি পুলিশের সাহায্যে এগিয়ে এসেছে ফরেনসিক বিভাগ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

ওই বাড়িতে আনন্দের মা, বাবা এবং ঠাকুমা থাকেন। ঠাকুমা সরলা আহুজা জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি তিনি প্রথম চুরির বিষয়টি খেয়াল করেন। সেদিন নিজের আলমারি খুলে দেখেন, গয়না এবং নগদ টাকা উধাও। পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয় ২৩ ফেব্রুয়ারি।

সরলার কথায়, তিনি বছর দুয়েক আগে শেষবার আলমারি খুলে দেখেছিলেন গয়না সব ঠিকঠাক আছে কি না। চুরি কবে হয়েছে, তা স্পষ্ট নয়। তাই গত বছরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। গত মাসে জানা গিয়েছিল, সোনমের শ্বশুর প্রতারণার শিকার হন। ২৭ কোটি টাকা খোয়া গিয়েছিল তার। সেই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়। চুরির তদন্তে সেই ঘটনার কথাও মাথায় রাখা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: