শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

ক্যাটরিনাকে ছাড়িয়ে গেলেন আলিয়া

নিউজ ডেস্ক :: পাঁচ বছরের প্রেমের পরিণতি দিতে বেশ সাদামাটাভাবেই বিয়ে সেরেছেন বলিউড তারকা রণবীর-আলিয়া। পরিবার-বন্ধুবান্ধব মিলিয়ে অতিথিদের তালিকায় ছিলেন মাত্র ৫০ জন।

যদিও ব্যক্তিজীবনে জাঁকজমকের কমতি নেই এ নতুন দম্পতির। বিয়ের পর একটি দীর্ঘ বার্তা দিয়ে ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেন আলিয়া ভাট। আর সেই পোস্টে লাইকের দিক দিয়ে ক্যাটরিনা কাইফকে পেছনে ফেলে এক নম্বর স্থানটি দখল করেছেন আলিয়া।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর— ইনস্টাগ্রামে দেওয়া সেই পোস্টে ১২ মিলিয়ন লাইক পড়েছে, যা ভারতীয় তারকাদের বিয়ের পোস্টে সর্বাধিক।

এর আগে এ রেকর্ড ছিল ক্যাটরিনা কাইফের। ইনস্টাগ্রামে সেই পোস্টের লাইক সংখ্যা ছিল ১০ মিলিয়ন। ক্যাটরিনা ও ভিকি যৌথ বিবৃতি দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে— দীপিকা পাড়ুকোনের রেকর্ড ভেঙেছিলেন ক্যাটরিনা, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে তার বিয়ের ঘোষণা-সম্পর্কিত পোস্টটিতে লাইক পড়েছিল ৬.৪ মিলিয়ন।

এর পরের রেকর্ড প্রিয়াংকা চোপড়ার। ইনস্টাগ্রামে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে তার বিয়ের পোস্টে লাইক পড়েছিল ৫.৪ মিলিয়ন। তার আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের ছবিতে লাইক পড়েছিল ৩.৪ মিলিয়ন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: