রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চৌদ্দগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: দ্রুত শুরু হচ্ছে জরুরি কাজ – পানিসম্পদ মন্ত্রী তারেক রহমান তার প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন – খায়ের ভূঁইয়া নড়াইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গাজীপুরে টিসিবির ট্রাকসেল কার্যক্রম: সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি ভাঙ্গন প্রতিরোধের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর বেহেশতের কার্ড কিনলে ঠকে যেতেন নগদে : এমপি আবুল খায়ের “মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেফতার” ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন মেহেরপুরে ছাত্রলীগের পোস্টার লাগানোর ভিডিও ভাইরাল

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েলা সুলতানা ঝুমা।

তিনি বলেন, শুক্রবার বিকালে আসা রিপোর্টে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আরও ৪জনের করোনা পজিটিভ এসেছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩জন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল হাসান জানান, কয়েকদিন আগে জ্বর ও মাথা ব্যাথা থাকলেও বর্তমানে তিনি সুস্থ্য আছেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। শনিবার তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হবে বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: