বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মানবপাচার দমনে নতুন আইন কঠোর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চিফ ক্যাশিয়ার পদে নিয়োগ দেবে মীনা বাজার লক্ষ্মীপুরে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ধনবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ নড়াইলের লোহাগড়ায় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যা: ছেলের যাবজ্জীবন পেজেশকিয়ানকে কি বলির পাঁঠা বানানো হবে- লেখা: কায়হান ওয়ালাদবায়গি এবার সায়েন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েত প্রবাসীদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কামাল লোহানীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ডা. মুরাদ বলেন, কামাল লোহানী ছিলেন দেশ ও জাতির বিবেকের প্রতিনিধি। মুক্তবুদ্ধি ও মুক্তজ্ঞান চর্চার অন্যতম প্রতিভূ হিসেবে তিনি ছিলেন সকলের প্রেরণার উৎস। তাঁর মৃত্যুতে একজন অসাম্প্রদায়িক ব্যক্তির জীবন প্রদীপ নির্বাপতি হলো যে শূন্যতা সহজে পূরণ হবার নয়।

উল্লেখ্য, কামাল লোহানী (৮৬) আজ ২০ জুন ২০২০ সকাল আনুমানিক সোয়া দশটার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: