শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

ভারতে একসঙ্গে দুটি পুরস্কার পেলেন শাকিব খান

নিউজ ডেস্ক :: একটি নয়; সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সরোবরে নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এতে ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ সিনেমার জন্য সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন শাকিব খান। রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন শাকিব নিজেই।

টেলিসিনে অ্যাওয়ার্ড দুটির ছবি পোস্ট করে শাকিব লেখেন— ‘পাসওয়ার্ড (২০১৯) এবং বীরের (২০২০) জন্য সেরা অভিনেতা হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনেকে ধন্যবাদ। যেটা আমাকে বেশি খুশি করেছে সেটি হলো— দুটো সিনেমায় এসকে ফিল্মসের প্রযোজনায়।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে শাকিব লেখেন— ‘আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীরের পুরো টিমকে ধন্যবাদ।’করোনা মহামারির কারণে পরপর দুবার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হয়নি। যে কারণে এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন সালের সম্মাননা দেওয়া হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: