শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
রাবির পরীক্ষায় অসদুপায় ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ

১৪ বছর পর ‘সুপারওম্যান’ হয়ে ফিরছেন শিল্পা

নিউজ ডেস্ক :: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির আসন্ন সিনেমার নাম ‘নিকম্মা’। ইতোমধ্যে এই ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। এই প্রথমবার কোনো ছবিতে সুপারওম্যান চরিত্রে দেখা যাবে বলিউড সেনসেশনকে। আর এই ছবির মধ্য দিয়ে ১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শিল্পা শেঠি।

শিল্পা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন ভাগ্যশ্রীর ছেলে অভিমন্যু দাসানি এবং শার্লি শেঠিয়া। এ ছাড়া বলিউডে ডেবিউ করছেন গায়িলা শার্লি শেঠিয়া। সিনেমায় সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিল্পা। ছবিতে তার চরিত্রের নাম ‘অবনী’।

আর অভিমন্যুকে দেখা যাবে এক অলস ব্যক্তির চরিত্রে। তার চরিত্রের নাম সিদ্ধার্থ। সোমবার থেকে বৃহস্পতিবার অলসভাবে ঘুরে বেড়াবে সে। শুক্রবার সিনেমা দেখতে যায়, শনিবার পার্টি করে এবং রোববার শার্লির সঙ্গে প্রেম করে বেড়ায়। আর এক অকর্মন্যর জীবনেই আবির্ভাব হয় সুপারওম্যান শিল্পার। তার জীবনকে অতিষ্ঠ করে তোলেনি শিল্পা।

চলতি বছর ১৭ জুন সিনেমা হলে মুক্তি পাবে এই সিনেমা। সনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন এবং সাব্বির খান ফিল্মস প্রযোজিত, সাব্বির খান পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সামির সোনি।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: