শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

সাংবাদিক কন্যা কণ্ঠশিল্পী নিপা’র নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক :: মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে নতুন গান “কালা” শিরোনামে ৷ গানটি তে একক ভাবে কন্ঠ দিয়েছেন মাহমুদা ইয়াসমিন নিপা। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মোঃ মকবুল হোসেন এর কন্যা। তিনি পল্লী এলাকায় শৈশব কাটিয়েছেন শৈশবে গান গাওয়ার উনুপ্রেরনা পেয়েছেন বাবার কাছ থেকে তখন উনার দাদা এবং বাবা কিছুটা গানের সাথে যুক্ত ছিলেন।

লোহাগাছিয়া বান সংগীত একাডেমী ও সাধুর বাজার এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব খালেকুজ্জামান খালেক সাইজির অনুপ্রেনায় সংগীত প্রশিক্ষক প্রবির কুমার মল্লিকের হাতেখড়িতে, ক্লাস টু থেকে এভাবেই শৈশবে একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি।

আন্ত স্কুল, আন্ত কলেজ ও ওয়ার্ল্ড ভিশনসহ তিনি ভিভিন্ন অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হন। এভাবে ধিরে ধিরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। কলেজ লাইফের শুরু থেকেই সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং বিভিন্ন গুরুজীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন।

কণ্ঠশিল্পী নিপা শুধু গান নিয়ে যে ব্যস্ত এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়েও। তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে আছেন। সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই “কালা” শিরোনামের গানটি সোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন আমার “কালা” শিরোনামের মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি ৷

দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় কাজ করে চলছি ৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই ৷ দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই ৷ কালা শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো ৷

তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ৷ গানটি লিখেছেন প্রবাসী গীতিকার কবি শাহাবুদ্দিন রাব্বানী এবং মিউজিক ও সুর করেছেন শামীম মাহমুদ। টি প্রোডাকশন (T production) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: