শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ

অবশেষে মিথিলার অভিষেক

নিউজ ডেস্ক :: নাটক ও বিজ্ঞাপনে দর্শকরা আগেই দেখেছেন রাফিয়াদ রশীদ মিথিলাকে। এবার পরিচিত এই গণ্ডির বাইরে নতুন মাধ্যমে অভিষেক হচ্ছে তার। আগামী ১৭ জুন একটি সিনেমার মাধ্যমে বড় পর্দার মাধ্যমে দর্শকের সামনে আসবেন তিনি। সিনেমাটির নাম ‘অমানুষ’।

পরিচালনা করেছেন অনন্য মামুন। এটি নিয়ে মিথিলাও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘একটি ব্যতিক্রমধর্মী গল্পের সিনেমা এটি। গত বছরের মধ্যভাগে শুটিং করেছি দেশের বিভিন্ন জায়গায়। চরিত্র, লোকেশনসহ আনুষঙ্গিক বিষযগুলো মন মতো হওয়ায় এটির সফলতা নিয়ে আমি আশাবাদী।

ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিতই সিনেমায় অভিনয়ের ইচ্ছা আছে আমার।’ এদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতায়ও অভিনয়ের ব্যস্ততা আছে মিথিলার। বছরের বেশিরভাগ সময় এখন তিনি কলকাতাতেই থাকছেন। আগামী ঈদের কিছু নাটকেও অভিনয়ের কথা জানিয়েছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: