শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম
চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বিভ্রান্তিতে মেহজাবিন

নিউজ ডেস্ক :: কুরবানি ঈদের জন্য নির্মিত নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি তিনি ‘বিভ্রান্তি’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। এর গল্প লিখেছেন মনিরুল ইসলাম রুবেল ও পরিচালনা করেছেন আশিকুর রহমান।

ঈদের জন্য এ পর্যন্ত যে কটি নাটকের কাজ শেষ করেছেন মেহজাবিন তারমধ্যে বিভ্রান্তি’র গল্প বেশ ব্যতিক্রম বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু গল্পে কাজ করে তৃপ্তি পাই। বিভ্রান্তি তেমনই একটি নাটক।

আশা করি দর্শকের ভালো লাগবে। এদিকে রোজার ঈদের পর পরই মেহজাবিন দেশের বাইরে গিয়েছিলেন। দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে। সম্প্রতি ৩৮ দিন পর তিনি শুটিংয়ে ফেরেন। এদিকে এরইমধ্যে অনন্য ইমনের পরিচালনায় ‘অ্যাম্বুলেন্স ড্রাইভার’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন মেহজাবিন। নাটকটিতে তিনি ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন।

এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, কার ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রোবাস ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র! আশা করি ভালো লাগবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: