শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

শিরোনাম
চুয়াডাঙ্গায় অসময়ের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

কাজে ফেরার অপেক্ষায় ঐশী

নিউজ ডেস্ক :: সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় আসলেও এখন চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত জান্নাতুল ফেরদৌস ঐশী। এরই মধ্যে ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল ’ নামে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটি সিনেমাতেই ঐশীর অভিনয় প্রশংসিত হয়েছে।

এদিকে এই চিত্রনায়িকার আরও দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো- ‘নূর’ ও ‘আদম’। চলতি বছরেরই সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে ঐশী বলেন, আমি এখনো অভিনয়ে নবীন। প্রতিনিয়তই শিখছি। আমার অভিনীত প্রথম দুটি সিনেমা কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকেও এগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছি। যার কারণে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। আশা করছি মুক্তি প্রতিক্ষীত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে।

এদিকে গত ঈদের পর থেকে এখনো শুটিং ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। এ সময়টায় পড়ালেখার দিকে বেশি সময় ব্যয় করছেন তিনি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যায়ন করছেন এই নবীন চিত্রনায়িকা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: