বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

সিবগাতুর রহমানের কবিতা: সুপ্ত আরতি

কতকাল ধরে ঘুমিয়ে রয়েছো
একলা শূন্য ঘরে,
তোমার কাছে ছুটে যেতে মাগো
মন যে কেমন করে।

ব্যথা-বেদনায় যে বাছারে মাগো
রেখেছো বুকের ’পরে,
অকূল নিদানে একা ফেলে তারে
ঘুমাও কেমন করে?

তোমার দুয়ারে কড়া নাড়ে ওগো
তোমারি বাছাধন,
জেগে উঠে মাগো বুকে টেনে নাও
মেলো তব দু’নয়ন।

যেই ক্ষণে তুমি সব মায়া ছেড়ে
গিয়েছিলে পরপারে,
সোনা মুখখানি জড়ায়ে ছিল
আমার অঞ্জলি ভরে।

উঁচু করে ধরে সোনা মুখখানি
কেঁদে কেঁদে সেইদিন,
বলেছি তোমায় যেও না গো ছেড়ে
শোধিতে পারিনি ঋণ।

মনে হয় যেন আজও ধরে আছি
সেই প্রিয় সোনা মুখ,
যেই মুখে জমা করে রাখা ছিল
আমার সকল সুখ।

কাটে না তো দিন তুমিহীনা মাগো
আঁখি ঝরে অবিরাম,
দিবানিশি কাঁদি বসিয়া বিজনে
জপি শুধু তব নাম।

দুই হাত তুলে করি মোনাজাত
হে রহিম-রহমান,
মায়েরে আমার বেহেশতে রেখো
দিও তারে সম্মান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: