বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

করোনায় প্রাণ গেল আরও ১ পুলিশ সদস্যের

নিউজ ডেস্ক : কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম আতিয়ার রহমান। তিনি মানিকগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুমে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্টেবল আতিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনস্টেবল আতিয়ার ১৯৮৪ সালের ২৬ নভেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার কামালদিয়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিকগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় আতিয়ারের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে দায়িত্ব পালনকালে এ নিয়ে পুলিশের ৩৮ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: