শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আলিয়া-দীপিকার সঙ্গে তুলনা, যা বললেন কিয়ারা

নিউজ ডেস্ক :: বক্স অফিসে ভালো করছে ভুল ভুলাইয়া ২, যার ওপর ভর করে বেশ ভালো সময় যাচ্ছে কিয়ারা আদভানির। ভুল ভুলাইয়া ২-এ কিয়ারার সঙ্গে অভিনয় করেছেস কার্তিক আরিয়ান। এর পর কিয়ারার আরেকটি সিনেমা আসছে যুগ যুগ জিও। বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুর অভিনীত ছবিটি ২৪ জুন মুক্তি পেতে চলেছে। কিয়ারা ছবিটির প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করছেন৷

কিয়ারা বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকারে তাকে আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

কিয়ারা আদভানি বলেছেন, এ তুলনা তাকে অনুপ্রেরণা দেয়। আলিয়া ও দীপিকা দারুণ অভিনয় করেন, তাই তাদের সঙ্গে আমার যখন কেউ তুলনা করেন, আমার জন্য তা প্রেরণাদায়ক।

তিনি বলেন, তারা দারুণ অভিনেত্রী। আমি মনে করি আমি হয়তো কিছু কাজ ঠিক করেছি। আমি নিজেও তাদের কাজ পছন্দ করি, আর সে কারণে এটি (তুলনা) আমাকে আরও অনুপ্রেরণা দেয়।

যুগ যুগ জিও অভিনেত্রী এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার হাতে আরও যেসব কাজ রয়েছে, তার মধ্যে রয়েছে— দক্ষিণের সুপারস্টার রামচরণ অভিনীত আরসি ১৫। এ ছাড়া তার হাতে রয়েছে গোবিন্দ নাম মেরা। এতে তিনি ভিকি কৌশল এবং ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করবেন। এটি পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: