শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার টেকনাফের নাফ নদীতে বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায় ১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী? টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ শহরে মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কালিগঞ্জে শেখ শরিফুল ইসলামের পিতার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিয়োগের স্পিকারের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে খারিজ গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ আলীনগর সীমান্তে ১ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় তামাকজাত পণ্য জব্দ উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

আদনানের সঙ্গে কক্সবাজারে মেহজাবীন

নিউজ ডেস্ক :: নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন বহু দিন ধরে। যদিও প্রণয়ের বিষয়টি দুজনের কেউ এখনও স্বীকার করেননি। হঠাৎ মেহজাবীনকে দেখা গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। সঙ্গে নির্মাতা আদনান। টিকটক ভিডিওতে দুজন ধরা দিয়েছেন একসঙ্গে।

এ নিয়ে জল্পনা তুঙ্গে। পরে জানা গেল, দুজন ঘুরতে নয়, কাজের উদ্দেশেই সমুদ্রের নীল জলরাশির কাছে ছুটে গেছেন। ঈদুল আজহার নাটক নিয়ে এতোদিন ব্যস্ত সময় পার করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন।

এর ফাঁকে নতুন বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে কক্সবাজার ছুটে গেছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন আদনান। এর মডেল হয়েছেন মেহজাবীন। কক্সবাজার সমুদ্র সৈকতে টানা তিনদিন শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।

এ প্রসঙ্গে আদনান আল রাজীব বলেন, গত তিনদিন ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। এতে মেহজাবিন কাজ করছে। আরও থাকছেন একজন নতুন মডেল। তিনি জানান, বাংলালিংকের টিভিসিটি শিগগিরই প্রচারে আসবে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরীকে নিয়ে এর আগে চারটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন আদনান আল রাজীব। এবার পঞ্চম বিজ্ঞাপনচিত্র নিয়ে আসছেন এই জুটি। আগেরগুলোর মতো এটিও দর্শক পছন্দ করবে বলে প্রত্যাশা তাদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: